আমার জীবন, আমার বন্ধু 🌸
লেখা: শ্যামল মন্ডল
নীরব ব্যথা, হাসি-আঁখি,
দুজনে হাত ধরে রাখি।
দুঃখ-সুখের পাঁজি খুলে,
চলেছি সব জ্বালা ভুলে।
বন্ধু জগৎ চরাচরে
সে যে আমার প্রাণের ঘরে।
বছর পেরোয়, বয়স বাড়ে,
সে ঠিক মনের দ্বারে।
ঝড়ের রাতে, রোদ্দুরে গায়,
সেই এসে ঠিক পাশে দাঁড়ায়।
কোনো রত্নে পাই না যত,
ভালোবাসা তাঁরই মতো।
তাঁর চোখেতে খুঁজি আমি,
সেরা বন্ধু, সেরা স্বামী।
স্বপ্ন যখন হাতে গড়া,
সে আর আমি একই তারা।
পাশে সে আর বুকে আমি,
বাকি জানে অন্তর্যামী।
এই সম্পর্ক, এই বাঁধা ডোর,
ভালোবাসায় চিরকাল ভোর।
